গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (কঃ) জন্মদ্বিশত বর্ষপূর্তি ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের (এসজেডএইচএম ট্রাস্ট) ১০দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমি’র উদ্যোগে আগামী ২৫ এপ্রিল “ত্রয়োদশ আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন–২০২৬” উপলক্ষে প্রস্তুতি সভা গত ১৫ এপ্রিল নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য দিলীপ বড়ুয়া, ইউসুফ আলী, লায়ন ডা. বরুন কুমার আচার্য্য, অ্যাড. আব্দুল্লাহ ইকবাল, মজিবুল হক, সৈয়দ শরফ উদ্দীন রাসেল প্রমুখ। সভায় এবার ১৩তম বারের মতো আয়োজিত আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন–২০২৬ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় এবং সভার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।














