রাউজান পৌরসভার পশ্চিম সুলতানপুরে অগ্নিবীণা সংসদের ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে সর্বজনীন শ্রীশ্রী শ্যামাপূজা চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। শ্যামা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে– ৬ নভেম্বর দুপুরে চণ্ডীযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ। যজ্ঞ পরিচালনায় থাকবেন সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
৭ নভেম্বর সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, বিকালে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, মায়ের সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা সভা, সঙ্গীত সন্ধ্যা, পরিবেশনায় ব্যান্ড ‘প্রণাম’। ৮ নভেম্বর সন্ধ্যায় মায়ের সন্ধ্যারতি, পরিবেশনায় টিংকু ঢাকি ও তাঁর দল, আতশবাজি ও ফানুস উৎসব, ধুনুচি নৃত্য, রাত ১০টায় শ্যামা মায়ের পূজা। ৯ নভেম্বর সন্ধ্যায় মায়ের সন্ধ্যারতি, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান, ‘সুদর্শন’ ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য অগ্নিবীণা সংসদের সভাপতি মিঠুন সিংহ ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












