ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা আজ

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের আয়োজনে হৈমন্তিক সন্ধ্যা আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। সাংস্কৃতিক পর্বে একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন ত্রিতরঙ্গের শিল্পীরা।

আবৃত্তি ও নাট্যশিল্পী তৃষ্ণা ভট্টাচার্য্য রচিত ও নাট্যকার শহিদ মিয়া বাহার নির্দেশিত সমাজ সচেতনতামূলক নাটক ‘পরিণতি’ মঞ্চায়ন করবে ত্রিতরঙ্গ নাট্যদল। আমন্ত্রিত সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ পরিবেশন করবে চর্যাপদের গান ‘চর্যায় অর্চনা’। সুরেলা সংগীত একাডেমি পরিবেশন করবে সমবেত সংগীত।

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সংস্কৃতি অনুরাগীদের উপস্থিত থাকার জন্য ত্রিতরঙ্গ হৈমন্তিক সন্ধ্যা আয়োজন কমিটির আহ্বায়ক কবি শহিদ মিয়া বাহার ও সদস্য সচিব লেখক ও সমাজকর্মী খন রঞ্জন রায় অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুলতানপুরে অগ্নিবীণা সংসদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ৬ নভেম্বর শুরু
পরবর্তী নিবন্ধআজ ও কাল চট্টগ্রাম শিল্পকলায় দুদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব’