আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) কার্যনির্বাহী কমিটি গঠন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সমিতির চতুর্থ বার্ষিক সাধারণ সভা পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সর্ব সম্মতক্রমে দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের আনোয়ারা প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ কে সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ এর আনোয়ারা প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কবির।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নিউজ২১-এর প্রতিনিধি রূপন দত্ত, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি এনামুল হক নাবিদ এবং দৈনিক দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি জাহেদুল হক। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি রতন কান্তি দাশ এবং দৈনিক আমার বার্তার প্রতিনিধি সাইদুর রহমান রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা দিয়েছিল অন্য লোক, চাকরিতে যোগ দিতে এসে হলেন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত