চট্টগ্রামে সামপ্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান পাইকারি ওষুধ বাজার চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা। গতকাল রোববার হাজারী লেইন ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সমমূল্যের জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন।সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের কার্যালয়ে গিয়ে সংসদ সদস্যের কাছে আনুষ্ঠানিকভাবে এই দুর্যোগকালীন চিকিৎসা সহায়তা সামগ্রী তুলে দেন। ওষুধ গ্রহণকালে আবু সুফিয়ান এমপি হাজারী লেইনের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বন্যা–পরবর্তী সময়ে পানিবাহিত রোগবালাই প্রতিরোধ এবং আক্রান্ত মানুষের চিকিৎসায় ওষুধের ভূমিকা অপরিসীম। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগের মতো নানা সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এই সংকটময় মুহূর্তে হাজারী লেইন ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। বন্যা–পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ঔষধকে এই তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে হাজারী উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আজগর আলী, মো, আলমগীর নূর, সুরেশ বড়ুয়া, বিকাশ কান্তি সিংহ, আশিষ চৌধুরী, তপন বৈদ্য, দিলীপ সুশীল, জয়নাল আবেদিন, শ্যামল দাশ, বিপ্লব কান্তি ঘোষ, টিটু মহাজন, আমিনুল ইসলাম (তুহিন), কিশোর দে রনি, তপন দাশ, প্রকৃতি, রকেট দাশ রকি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












