জামায়াত টইটং ইউনিয়ন শাখার ত্রাণ বিতরণ

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী টইটং ইউনিয়ন শাখার উদ্যোগে প্রবাসী ও পেশাজীবীদের আর্থিক সহযোগিতায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান গত ১৮ জুলাইটইটং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার আমীর মুহাম্মদ আনছার উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়াউল হক শফিকীর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারি ডা. মো. নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী হাছান শরীফ চৌধুরী, ইউনিয়ন শাখায় সাংগঠনিক সম্পাদক ফায়জুল আজিজ, নাজিম উদ্দীন, মাহমুদুল হক, নুরুল আমিন সাঈদ, মো. আব্দুচ ছত্তার, শাহাদত মোস্তাফা নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর চট্টগ্রাম মহানগরের দেশীয় ফল উৎসব
পরবর্তী নিবন্ধবন্যাকবলিতদের জন্য এমপি সুফিয়ানের নিকট ৩ লাখ টাকার ওষুধ হস্তান্তর