খেলাঘর চট্টগ্রাম মহানগরের দেশীয় ফল উৎসব

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নানা ধরনের ফল প্রদর্শন ও ফলাহারের মধ্য দিয়ে গত ১৮ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হয় দেশীয় ফল উৎসব। খেলাঘর মহানগর কমিটির সভাপতি মুনির হেলালের সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহার সঞ্চালনায় আয়োজিত কথামালায় অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়া। আলোচনায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, মহানগর কমিটির সদস্য অমিত হোড় ও দীপংকর রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু। কথামালায় বক্তারা বলেন, দেশীয় ফল উৎসব কেবল আনন্দ উদযাপনের অনুষ্ঠান নয়,এটি আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। এটি দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং বিলুপ্তপ্রায় ফলের প্রজাতি সংরক্ষণে সহায়তা করে। বক্তারা আরো বলেন, আধুনিক যুগে প্রক্রিয়াজাত খাবারের ভিড়ে নতুন প্রজন্ম অনেক দেশীয় ফলের নাম ও স্বাদ ভুলে যাচ্ছে। এই উৎসব শিশুকিশোরদের দেশীয় ফলের ঐতিহ্য ও বৈচিত্র্যের সাথে পরিচয় করিয়ে দেয়। কথামালা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন খেলাঘরএর শিশুকিশোর ভাইবোনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জয়ন্ত রাহা।

পূর্ববর্তী নিবন্ধমানবতার সেবায় মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধজামায়াত টইটং ইউনিয়ন শাখার ত্রাণ বিতরণ