চন্দনাইশ উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় এ–প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং আগামী এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে মতবিনিময় বৃহস্পতিবার (১৩ই আগস্ট) অত্র বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিবু কান্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শ মোঃ নাসির উদ্দীন। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ২০২৬ সালের যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছেন তোমাদের প্রত্যেককে আমার নিজস্ব অর্থায়নে পুরস্কার দেওয়া হবে। এবারের পরীক্ষায় অত্র বিদ্যালয়ে এ প্লাস প্রাপ্ত এক শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা পুরস্কৃতিত করা ঘোষণা দেন। এবং এ প্রাপ্য ৮জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা পড়ালেখা করতে গিয়ে কোন কিছুর সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে আমি যতটুকু সম্ভব তোমাদের তোমাদের সমস্যা গুলো সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা মন দিয়ে পড়ালেখা করো তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। এ সময় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাষ্টার মোখলেছুর রহমান, দাতা সদস্য খাইরুজ্জান, অভিভাবক সদস্য মোহাম্মদ আবদুল জলিল, মোহাম্মদ হাসান, মোঃ হাসান শরীফ, মোঃ রাশেদ উদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা খানম, শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর আলম, শিক্ষক প্রতিনিধি শিল্পী সিকদারসহ শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি। প্রেস বিজ্ঞপ্তি।












