বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামপেকুয়া সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর মহাজনঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন পেকুয়ার শীলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শীলখালী গ্রামের মো. পারভেজ মোশারফ (২৫) এবং শীলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার খোরশেদুল আলম (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকা সড়কের ওপর ধূসর ও টিয়া রঙের একটি হরনেট মোটরসাইকেলের চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ কেশুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতায় শিশুদের তৈরি করতে হবে