চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের বার্ষিক মিলনমেলা আগামী ১০ ও ১১ মার্চ কক্সবাজার সি-প্রিন্সেস হোটেলে অনুষ্ঠিত হবে। মিলনমেলায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন। এতে অংশগ্রহণে আগ্রহী সদস্যদের আগামী ২ মার্চের মধ্যে নগরীর মাঝির ঘাটস্থ আজিম এন্ড কোম্পানি ভবনের তৃতীয় তলায় সংগঠনের অফিস থেকে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানিয়েছেন সভাপতি লায়ন মো. হাকিম আলী।
মিলনমেলা আয়োজন উপলক্ষে গত শনিবার সংগঠন অফিসে সাধারণ সম্পাদক লায়ন মো. ইব্রাহিমের সঞ্চালনায় ও সভাপতি লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মিলনমেলা উদ্যাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য সচিব এম. জাহাঙ্গীর কবির চৌধুরী জিকু, মোসলেহ উদ্দীন সেলিম, এমএ মারুফ, শেখ মনসুর, শেখ মো. সরওয়ার হোসেন, মো. মফিজ, মো. নাজেরসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।










