বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী গতকাল রোববার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর কিউ,এইচ,আর,ডি,ইউ সিনিয়র মাদ্রাসার দুটি একাডেমিক নতুন ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ করছে। তারই ধারা বাহিকতায় আজ বাঁশখালীর দুটি প্রতিষ্ঠানে এ ভবন নির্মাণ শেষে উদ্বোধন করা হলো, যাতে শিক্ষার্থীরা শিক্ষার মনোরম পরিবেশ পাবে। গতকাল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদার, সমাজ সেবক আবু জাফর চৌধুরী, পৌর মেয়র অ্যাডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইন,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, মামুনুর রশিদ, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, জিল্লুল করিম শরীফি, শেখ মতুর্জা আলী চৌধুরী মিশু মিয়া, রওকাত নুর চৌধুরী প্রিয়াতা, আজগর হোছাইন প্রমুখ।
বিকেলে চাঁদপুর কিউ,এইচ,আর,ডি,ইউ সিনিয়র মাদ্রাসার একাডেমিক নতুন ভবন উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি। বক্তব্য রাখেন অধ্যাপক তাজুল ইসলাম, আলহাজ্ব আসহাব উদ্দীন, সেলিম আক্তার, ছনুয়া জিল্লুল করিম শরাফী, অধ্যক্ষ হাফেজ আহমদ,উপাধ্যক্ষ আবু নাছের প্রমুখ।











