কাশের বনে আপন মনে শরৎ রানী খেলে,
মেঘের পরী বেড়ায় ছুটে খুশির ডানা মেলে।
গুড়ুম গুড়ুম শব্দ শুনে একটু হেলে থামে,
রোদের মাঝে বৃষ্টি দেখে মেঘের পরী নামে ।
শরৎ রানী প্রশ্ন করে মেঘের কাছে গিয়ে,
এই যে শোন, আজকে বুঝি খেঁকশিয়ালের বিয়ে?
লুকোচুরির পাঠ ফুরালে সূর্য হেসে ওঠে,
জোৎস্না মাখা রাত আকাশে তারার পুষ্প ফোটে।
ভোর সকালে শিউলি হাসে সুবাস মেখে গায়ে,
হংস মিথুন খেলায় মাতে শিশির ভেজা পায়ে।
শাপলা শালুক খেলাচ্ছলে খিলখিলিয়ে হাসে,
ধপাস করে তাল পড়ে এক– ম ম গন্ধে ভাসে।










