জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঈদের আনন্দকে কাজে লাগিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। গত ৩ এপ্রিল বাকলিয়া থানার ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী ও কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার বিকল্প নেই। ওয়ার্ড আমির শেখ আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি এস এম ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা খাইরুল বাশার। বিশেষ অতিথি ছিলেন থানা আমির সুলতান আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।











