মোবাইল কোর্ট হাটহাজারীতে ৬ জনকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে ৬ মামলায় ৬ ব্যক্তিকে অভিযুক্ত করে মোট ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, গতকাল সন্ধ্যায় পৌরসভার বাস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬ মামলায় ৬ জনকে অভিযুক্ত করে দণ্ডবিধি, ১৮৬০, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯এর সংশ্লিষ্ট ধারায় সড়কের বিপরীত দিকে যানবাহন রেখে যানজট সৃষ্টি, দোকানের বাইরে মালামাল রেখে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ তরুণ আটক, কারাদণ্ড