বাঁশখালীতে অভিযান চালিয়ে মো. রাশেদ (২০) নামে এক তরুণকে ৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ওই তরুণকে একমাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। বাঁশখালী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।











