নগরীর চান্দগাঁও থানা পুলিশ মুফিজুর রহমান নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রাত ৮টার দিকে বাকলিয়া এঙেস রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মুফিজুর রহমান বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর এলাকার মৃত সাহেব মিয়ার পুত্র। চান্দগাঁও থানার এএসআই শাহ আলম জানান, দুটি চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুফিজুর রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














