ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতা মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স। গত শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিটাগং মাস্টার্স ৮৩ রানে লিজেন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নামা চিটাগং মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৯ রানের বিশাল পাহাড় গড়ে। দলের পক্ষে একরামুল হক ৮০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শাবিব ৬০, মোস্তফা রনি ৫৫ এবং রাজিব মোস্তফা ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নামা লিজেন্ড ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ২৯ রান করেন চঞ্চল। এছাড়া সুমন ১৭, সাগর ১৫, রাশেদ ১৮, সজল ১৩, রিগ্যান ১৬ এবং মিজান করেন ১২ রান। চিটাগং মাস্টার্সের পক্ষে রায়হান আরাফাত পান ৩ উইকেট। এছাড়া মোস্তফা রনি এবং নঈম উদ্দিন নেন ২টি করে উইকেট।












