চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) আয়োজিত সিসিএল ভেটারান টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট গত ১১ এপ্রিল সন্ধ্যায় ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়। এতে চ্যাম্পিয়ন হয় বিএসএ গ্রুপ ও রানার্স আপ হয় ইস্পাহানী গ্রুপ দল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে ছিল বারকোড ও কন্টিনেন্টাল গ্রুপ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন চীফ হোস্ট চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কাট্টলি টেক্সটাইল লিঃ এর এমডি ও সিইও এমদাদুল হক চৌধুরী (এমদাদ)। সিসিএল নির্বাহী কমিটির সদস্য ও ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার (ফরহাদ) এবং চিটাগাং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরোয়ার হাসান (টিটু), মো. কামরুজ্জামান লিটন, এডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান প্রমুখ উপস্থিত ছিলেন।







