পাইওনিয়ার ফুটবল লিগে মোহাম্মদনগর একাডেমির জয়

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল সোমবার একটি খেলা অনুষ্ঠিত হয়। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত খেলায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪৩ গোলে জুলধা স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আশরাফুল জামান হাসান, তহিদুল ইসলাম,ইকবাল হোসেন জিহাদ, ইমন হোসেন গোল করেন। বিজিত দলের পক্ষে সালে নূর শুভ, মোহাম্মদ রাইতুল,ইমিতিয়াজ মান ইপ্তি গোল করেন। আগামীকাল ১৫ এপ্রিল থেকে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে। এতে প্রথম খেলবে ধানসিঁড়ি ও পাঠানটুলী ফুটবল একাডেমি (দুপুর ১:৩০টা)। দ্বিতীয় খেলায় অংশ নেবে প্রভাতী একাডেমি ও মোহাম্মদনগর ফুটবল একাডেমি(বিকাল:২০টা)

পূর্ববর্তী নিবন্ধসিসিএল ভেটারান টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিকাশ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেত্তা দল চ্যাম্পিয়ন