বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চল আয়োজিত বিকাশ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল নগরীর একটি মিনি স্টেডিয়ামে শেষ হয়। ফাইনালে মেত্তা ৪–২ গোলে মুদিতাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের উদ্বোধন করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন জেলা গভর্নর ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক লায়ন রুপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া থেকে আগত মাস্টার তাং চিংক কিয়ং। মেত্তা ও মুদিতা দুই দলে বিভক্ত হয়ে অতিরিক্ত খেলোয়ার সহ মোট ৩২ জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন। মেত্তা দলে খেলেন রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সঞ্জয় বড়ুয়া পিপলু (অধিনায়ক), ছোটন বড়ুয়া, অনুপম বড়ুয়া, দীপ্ত বড়ুয়া,সুকান্ত বড়ুয়া, প্রণব বড়ুয়া , অহণ বড়ুয়া,টিটু বড়ুয়া, শংকর বড়ুয়া, দীপংকর বড়ুয়া,নিপুণ বড়ুয়া,সুরুজ বড়ুয়া,শিমুল বড়ুয়া, পিলু বড়ুয়া ও তুষার বড়ুয়া। মুদিতা দলে খেলেন প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, তাপস বড়ুয়া (অধিনায়ক), সঞ্জয় বড়ুয়া, আশীষ বড়ুয়া, ব্যাংকার রাজীব বড়ুয়া, লিংকন বড়ুয়া, অনুপম বড়ুয়া, জাতক বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, লায়ন রাসেল বড়ুয়া, প্রভাকর বড়ুয়া, রাজীব বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া রেভু, সুৃমন বড়ুয়া বাপ্পী ও কানন বড়ুয়া। ম্যাচ পরিচালনায় রেফারীর দায়িত্ব পালন করেন করআইনজীবী বুলবুল বড়ুয়া, সহকারী ছিলেন অ্যাডভোকেট সুদত্ত বড়ুয়া ও রিপন বড়ুয়া। ধারাভাষ্যকার ছিলেন অলক বড়ুয়া। উপস্থিত ছিলেন নন্দন বড়ুয়া সাজু,রাসেল বড়ুয়া ও সুমেধ বড়ুয়া। পরে ফাইনাল ম্যাচের উদ্বোধক লায়ন রুপম কিশোর বড়ুয়া বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।












