চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়ে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, এইচএসসির ফলাফল প্রকাশ ৩১ তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলাফল নিয়ে যেন কোনো প্রকার প্রশ্ন না ওঠে, সেই লক্ষ্যে বোর্ড কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের দিন হিসেবে ২৯ অক্টোবরের কথা জানানো হয়েছিল। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।
যেভাবে জানা ফল : আগামী শনিবার বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডগুলোর প্রকাশিত ফল http://eduboardresult.gov.bd বা http://educationboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। পরীক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটেও গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বরের মাধ্যমেও ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC, স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষরের নাম, স্পেস দিয়ে রোল নম্বর আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ স্বরূপ : ঢাকা বোর্ডের ক্ষেত্রে ঐঝঈ উঐঅ ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে ঐঝঈ গঅউ জঙখখ ণঊঅজ। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ঐঝঈ ঞঊঈ জঙখখ ণঊঅজ লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে। মোবাইলের মাধ্যমে ফল জানার ক্ষেত্রে অবশ্যই ৩ টাকার সমপরিমাণ টাকা মোবাইল সিমে থাকতে হবে।












