আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৮৯’র উদ্যোগে অবসর প্রাপ্ত (মরণোত্তরসহ) ৮ জন শিক্ষককে একটি রেস্টুরেন্টে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

শিক্ষিকা উর্মি বড়ুয়ার সভাপতিত্বে ও রতন বড়ুয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক অনুপ কুমার মহাজন, সিদুল কান্তি ধর, স্বপন দাশ গুপ্ত।

উপস্থিত ছিলেন কর কর্মকর্তা উত্তম বড়ুয়া, সুচন্দা বড়ুয়া, শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া, কনক ঘোষ, সজীব বড়ুয়া ছোটন, প্রকৌশলী লিটু বড়ুয়া, প্রকৌশলী অমর বড়ুয়া লিটন, শিক্ষক সুশীল বড়ুয়া, সেনা সদস্য শ্যামল বড়ুয়া,রনধীর দে, মোহাম্মদ সেলিম, শিক্ষিকা কাকলি বড়ুয়া, জয়মালা বড়ুয়া,অনজনা বড়ুয়া, ভাস্কর্য শিল্পী প্রনব বড়ুয়া, সুশীল বড়ুয়া, সুপ্রতিম ও ঐশী বড়ুয়া।

সংবর্ধিত শিক্ষকরা বলেন, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালবাসা মেল বন্ধনের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ৮৯’ ব্যাচের শিক্ষার্থীরা।প্রায় তিন যুগেরও অধিক সময় পর এসে আজ এ ৮ জন অবসর নেওয়া শিক্ষকের সংবর্ধনার আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছিল স্মৃতি চারন, ফটো সেশন, উপহার সামগ্রী প্রদান। দৃষ্টান্ত হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফতেপুর দরবার শরীফে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধশারীরিক প্রতিবন্ধীদের পাশে প্রয়াস