হযরত মাওলানা শাহছুফি সৈয়দ নুরুল বশর আল–ফতেপুরী আল–মাইজভান্ডারির ওরশ শরীফ উপলক্ষে এক মিলাদ মাহফিল গত ২৩ এপ্রিল ফতেপুর দরবার শরীফ গাউছিয়া বশর মঞ্জিলে অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহতাবুল ইসলাম মাইজভান্ডারি (ম.)।
আরও উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ রেজাউল করিম নঈমী, মাওলানা নইমুদ্দীন নঈমী মাইজভাণ্ডারী, মাওলানা শফিউল আলম কাদেরী, মাওলানা জাহেদুল ইসলাম কাদেরী মাইজভান্ডারি, মাওলানা সাঈদউল্লাহ ফতেপুরী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ ফরিদুল আলম মছিউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।














