শারীরিক প্রতিবন্ধীদের পাশে প্রয়াস

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৪ এপ্রিল অসহায় শারীরিক প্রতিবন্ধী রোগীর পরিবারদের কাছে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী। কর্মসূচির উদ্বোধন করেন লায়ন জি কে লালা। প্রয়াসের নব নির্বাচিত সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, মো. মিজানুর রহমান আপন, রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার, উইম্যান চেম্বার পরিচালক নূর আকতার জাহান, মো. মোহছেন আলী মহসিন, প্রয়াস পরিচালক আবছার উদ্দিন অলি, খালেদা আকতার চৌধুরী, নুরুল ইসলাম, রফিউল কাদের, শিল্পী আসাদুর রহমান, জাহেদুল ইসলাম জনি, ওমর ফারুক খান আসিফ, মো. শাহজাহান, মো. ইসমাইল, আমিনুল ইসলাম মামুন, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, দিদারুল আলম চৌধুরী, মিনহাজুল হক মিনার, নুসরাত জাহান, রুকুনূর জামান তাসিন, খোরশেদ আলম, সাকিবুর রহমান, ওয়াজিহা রুহানা চৌধুরী, এ কে এম কাওছার মাহমুদ, বন্ধন সরকার প্রমুখ। শুরুতে মো. আবেদুর রহমান মনির অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা
পরবর্তী নিবন্ধদেশ ও জাতির স্বার্থ সুরক্ষায় বৃহত্তর সুন্নী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি