দেশ ও জাতির স্বার্থ সুরক্ষায় বৃহত্তর সুন্নী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় তাহেরি

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আততাহেরী বলেছেনদেশের বিশাল একটি অংশ জুড়েই রয়েছে সুন্নী জনগোষ্ঠীর সরব অস্থিত্ব। দেশদ্রোহী বাতিল অপশক্তি জাতীয় নীতি নির্ধারনে ফ্রন্ট লাইনার হলেও এ কমিউনিটি পশ্চাৎপদ। অনৈক্যবিভক্তি আর অবাঞ্ছিত বিভাজনে আজ সুন্নীরা তাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য হারাতে বসেছে। তাই দেশজাতির এহেন ক্রান্তিলগ্নে জনস্বার্থ সুরক্ষায় বৃহত্তর সুন্নী ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর পুীাতন টিএন্ডটি রোডস্থ আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজীয়া খানকা শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব (চট্টগ্রাম বিভাগ) মাওলানা এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেনআহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেনঅধ্যক্ষ আল্লামা শাহ মুহাম্মাদ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, মাওলানা মাহমুদুল হাসান আনছারী, অধ্যক্ষ আল্লামা সালেহ আহমদ আনছারী, উপাধ্যক্ষ আল্লামা জাকের হোসেন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা এয়ার মোহাম্মদ পিয়ারু, নাছির উদ্দীন মাহমুদ, মুফতি মাওলানা জয়নাল আবেদীন জেহাদি, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মাওলানা করিম উদ্দীন নূরী, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, মাওলানা জসিম উদ্দীন মাহমুদ, মাওলানা মোজাম্মেল হক কাদেরী, মুহাম্মদ আলী হোসেন, অধ্যাপক মুহাম্মদ কফিল উদ্দীন কাদেরী, আবু ছাদেক রেজভী, মাওলানা মুফতি জানে আলম নেজামী, মাওলানা ওমর ফারুক নঈমী, হাফেজ কারী মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা কাজী শাকের আহমদ, মাওলানা নাজিম উদ্দীন নূরী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন আনসারী, মাস্টার মুহাম্মদ আয়ুব, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা মুহাম্মদ মাসুমুর রশীদ আলকাদেরী, হাসান মাসুূদ মেম্বার, এম, মহিউল আলম চৌধুরী, ইলিয়াছ আজম নুরী, মঈন কাদেরী, সৈয়দ আবু আজম, সালামত রেজা কাদেরী, হাফেজ মুহাম্মদ ইসহাক, এম আহমদ রেজা, মোহাম্মদ এনামুল হক এনাম প্রমূখ। পরিশেষে দেশজাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক প্রতিবন্ধীদের পাশে প্রয়াস
পরবর্তী নিবন্ধগণভোটের রায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ