৫ ধাপে চট্টগ্রামের ১৬ উপজেলায় ১৮২ ইউনিয়নে হবে ভোট

কোন ধাপে কোন উপজেলায় ভোট নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ ধাপে চট্টগ্রামের ১৬ উপজেলায় ১৮২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে জেলা ও উপজেলা অনুযায়ী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফশিল ঘোষণা করবেন। গতকাল বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ–সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে প্রথম ধাপে ৩ উপজেলার ৩৮ ইউপিতে ভোট : প্রথম ধাপে ২১ জানুয়ারি মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো করেরহাট ইউনিয়ন, হিংগুলী ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন, ধুম ইউনিয়ন, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মীরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেবখালী ইউনিয়ন পরিষদ। সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে গুলো হলো সৈয়দপুর ইউনিয়ন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন, মুরাদপুর ইউনিয়ন, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারি ও ছলিমপুর ইউনিয়ন পরিষদ। সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ভোট হবে ১৩ ইউনিয়নে। ইউনিয়নগুলো হলো বাউরিয়া ইউনিয়ন, গাছুয়া ইউনিয়ন, সন্তোষপুর ইউনিয়ন, আমানউল্যা ইউনিয়ন, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ইউনিয়ন।

উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এই ইউনিয়নে প্রথম ধাপে ভোট হবে না। অপরদিকে কালাপানিয়া ইউনিয়ন পরিষদেও প্রথম ধাপে ভোট হবে না।

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে ৩ উপজেলার ২২ ইউপিতে ভোট : দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলায় ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো–বৈরাগ ইউনিয়ন, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুইদন্ডী ইউনিয়ন। কর্ণফুলী উপজেলার ৫ ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো–চরপাথারঘাটা, চরলক্ষ্যা, বড়উঠান, শিকলবাহা ও জুলধা ইউনিয়ন। বোয়ালখালী উপজেলার ৮ ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো–কধুরখীল, শাকপুরা, পোপাদিয়া, সরোয়াতলী, চরনদ্বীপ, শ্রীপুর খরণদ্বীপ, আমুচিয়া, আহলা গড়লডেঙ্গা ইউনিয়ন।

চট্টগ্রামে তৃতীয় ধাপে ৪ উপজেলার ৪৫ ইউপিতে ভোট : তৃতীয় ধাপে ২৯ এপ্রিল রাউজান উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো– হলদিয়া, ডাবুয়া, চিকদাইর, গহিরা, বিনাজুরী, রাউজান, কদলপুর, পাহাড়তলী, পূর্ব, গুজরা, পশ্চিম গুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান ও নোয়াজিষপুর ইউনিয়ন।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো– রাজানগর, হোছনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া, মরিয়াম নগর, পারুয়া, পোমরা, বেতাগী, সরফভাটা, শিলক, পদুয়া, চন্দ্রঘোনা, কোদালা, ইসলামপুর, দক্ষিণ রাজানগর, লালানগর ইউনিয়ন। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ফটিকছড়ি উত্তরে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো–বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, হারুয়ালছড়ি, সুয়াবিল, ভুজপুর ইউনিয়ন।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো– পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, রোসাংগিরী, বক্তপুর, জাফতনগর, ধর্মপুর, সমিতিরহাট, আবদুল্লাহপুর ইউনিয়ন।

চট্টগ্রামে চতুর্থ ধাপে ৩ উপজেলার ৩৮ ইউপিতে ভোট : চতুর্থ ধাপে ১৩ মে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো–আধুনগর, লোহাগাড়া, আমিরাবাদ, বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা, চুনতি ইউনিয়ন। চতুর্থ ধাপে ১৩ মে সাতাকনিয়া উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো–চরতী, আমিলাইশ, নলুয়া, মাদার্শা, ঢেমশা, পশ্চিম ঢেমশা, কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, ছদাহা, সাতকানিয়া, সোনাকানিয়া, কাঞ্চনা, কালিয়াইশ, খাগরিয়া ইউনিয়ন।

চতুর্থ ধাপে ১৩ মে বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো– পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথারিয়া, সরল শীলকুপ, গন্ডামারা, শেখেরখীল, পুইছড়ি, ছনুয়া ইউনিয়ন।

চট্টগ্রামে পঞ্চম ধাপে ৩ উপজেলার ৩৯ ইউপিতে ভোট : পঞ্চম ধাপে ২৭ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো–কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, বড়লিয়া, জঙ্গলখাইন, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহরা, কচুয়াই, খরনা, শোভনদন্ডী ইউনিয়ন। চন্দনাইশ উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো–কাঞ্চনাবাদ, জোয়ারা, হাসিমপুর, সাতবাড়িয়া, বরকল, বরমা, বৈলতলী ও ধোপাছড়ি ইউনিয়ন।

পঞ্চম ধাপে ২৭ মে হাটহাজারী উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো– ফরহাদাবাদ ইউনিয়ন, ধলই ইউনিয়ন, মির্জাপুর ইউনিয়ন, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদন্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুরু হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬ উপজেলায় মোট ১৯১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম ধাপে ১৮২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশ কয়েকটি ইউনিয়নে সীমানা নিয়ে আদালতে মামলা থাকায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সচিবসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ওসি তদন্ত পরিচয়ে ফোন করে চাঁদা দাবির অভিযোগ