দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে নগরের ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা আজাদীকে বলেন, আব্দুল গফুর-এর বিরুদ্ধে ওয়ার্ড বিএনপির আহবায়ক, মহল্লা কমিটির সর্দারসহ কয়েকজন এলাকায় উচ্ছৃঙ্খলা করছেন জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তে তার সত্যতা মিলেছে। এর আগেও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। সবমিলিয়ে গফুরের আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বহিষ্কার করা হয়েছে।












