এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫০ অপরাহ্ণ

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের অধীনে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর মো. কামরুজ্জামান এবং ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানুসহ অন্যান্য কর্মকর্তা।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কর্নেল মো. ইকবাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী মো. রেজাউল করিম, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আলি হোসেন এবং কলেজের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এই উদ্যোগকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পরিবার সহজলভ্য, নির্ভরযোগ্য ও আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে।

এপিক হেলথ কেয়ার কর্তৃপক্ষ জানায়, তারা ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে এমন যৌথ উদ্যোগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব: ন্যায়, সাম্য ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত