হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাব কক্ষে ক্লাবের সহ–সভাপতি মরহুম হাজী কামালের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ–সভাপতি মোহাম্মদ আলী মঈনু, সাধারণ সম্পাদক হাজী শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক এম. ডি. মহসিন মুরাদ, মোহাম্মদ শাহনামা, নুরুল আবছার, মঞ্জুর আলম, কামরুল হাসান, মাইমুদ্দিন মামুন, নয়ুম আইয়ুব এবং মোহাম্মদ বাহাদুরসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। পরিশেষে উপস্থিত সকলেই মরহুম হাজী কামালের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












