উধাও হলো গরুর গাড়ি
কুমোর পাড়া ফাঁকা
পোড়া মাটির কলসী হাঁড়ি
শো–কেস ভরে রাখা।
পালটে গেছে বক্সিগঞ্জটা
শপিংমল আর ফ্ল্যাটে
কাউকে এখন হয় না যেতে
পদ্মা পারের হাটে।
শুক্রবারে হাট বসে না
রোজ–ই এখন হাট
অনলাইনে চলছে শপিং
হাজার দোকান পাট।
জিনিসপত্র জুটিয়ে আনছে
গাঁয়ের যত চাষি
বিগবাজারে হচ্ছে ফ্রিজিং
আমরা খাচ্ছি বাসি।












