বৃষ্টিতে ভিজবো বলে

বনানী শেখর রুদ্র | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

আজ বৃষ্টি নেমেছে, এসো না হাতটা ধরি, মেঘের ডাকে হারিয়ে যাই, ভিজে স্নিগ্ধ করি। শিউলিভেজা হাওয়ায় আজ প্রেমের গন্ধ ভাসে, তোমার ছোঁয়ার অপেক্ষাতে মনটা কাঁদে হাসে । আকাশ জুড়ে মেঘের আঁচল, ঝরে টাপুর টুপুর, তোমায় নিয়ে ভিজব বলে জাগে হৃদয় নূপুর ।
যতটা ভেজাবে বৃষ্টি, ততটাই ভিজব আমি, ভালোবাসার রঙ মেখে লিখব তোমার নামই । ফিরে তাকাবো না আর কোনো ফেলে আসা পথে, আজ শুধু তুমি থাকবে আমার বিশ্বাসের রথে । মেঘের কাছে চেয়ে নিলাম কয়েক ফোঁটা সুখ, তোমার সাথে ভাগ করে নিই ভেজা দিনের মুখ । যদি আজও নাই আসো, রইব তবু দাঁড়িয়ে, বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমায় নেব জড়িয়ে । ভিজবে শরীর, ভিজবে মন, ভিজবে অনুভব, তোমার স্মৃতির ছোঁয়ায় জাগবে প্রেমেরই উৎসব ।

পূর্ববর্তী নিবন্ধহাট
পরবর্তী নিবন্ধসময়ের দাবি ‘বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম’