সাতকানিয়ায় জামায়াতের ত্রাণ বিতরণ

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

টানা বর্ষণে সাতকানিয়ার প্রায় সকল এলাকা বন্যা প্লাবিত হয়। উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেনইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসাইন চৌধুরী, ইউনিয়ন মাওলানা মনির উদ্দীন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. নুরুন্নবী প্রমুখ। নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএনওর হস্তক্ষেপে পরিত্রাণ পেলেন বোয়ালখালীর পানিবন্দী ২০০ পরিবার
পরবর্তী নিবন্ধবাজারে বিক্রি করতে আনা মহাবিপন্ন হলুদ কাছিম উদ্ধার