আনোয়ারায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর, জুইদন্ডি, পরৈকোড়া ও বারখাইন ইউনিয়নের অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
মানবিক সহায়তা প্রদানকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম সমিতির ঢাকার পক্ষে আমি আনোয়ারার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি অসহায় পরিবারের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা যে কোন দুর্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসবো।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্যা শাহিদা পারভীন পলি, ইউপি সদস্যদের মাঝে মোহাম্মদ আলমগীর, সৈয়দ নূর, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।












