শেখ হাসিনা মানে দেশের অগ্রগতি ও দেশের সম্মান

দোহাজারী পৌরসভায় মফিজুর রহমান

| মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত, সম্মান ও বিশ্বাসের সাথে দ্বিমত করা যাবেনা। জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার যে পথ জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করেছেন সেই পথ রুদ্ধ করা যাবেনা। শেখ হাসিনা মানে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের সম্মান। এই অগ্রগতি ও সম্মান টিকিয়ে রাখতে হলে আসন্ন দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকার বিকল্প নেই। শান্তি ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

গত রবিবার বিকেল ৫টায় দিয়াকুল সানোয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোহাজারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লোকমান হাকিমের সমর্থনে দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী লোকমান হাকিমকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। লোকমান হাকিম একজন ভালো মানুষ। তিনি দোহাজারীবাসীর উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। তিনি আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে লোকমান হাকিমকে বিজয়ী করার আহ্বান জানান। দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল শুক্কুরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সেলিম হোসেন, চন্দনাইশ উপজেলা কৃষক লীগ সভাপতি নবাব আলী, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম–আহবায়ক প্রবীণ দাশ সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ফয়েজ আহমদ টিপু, গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগ যুগ্ম–আহ্বায়ক সাকিব রিফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির জুরাছড়িতে মাতৃভাষা সঞ্জীবনী প্রশিক্ষণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধদেশি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করুন : সুজন