বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোরশেদুল আলম ইন্তেকাল করেছেন। (ইন্না…. ইলাইহি রাজিউন)। মরহুম মোরশেদুল আলম বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের নাপোড়া সিকদারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘ সময় বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়েও সুনামের সাথে শিক্ষকতা করেন। তাঁর মৃত্যুতে বাঁশখালী শিক্ষকসমাজ ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৯টায় নিজ বাড়ির মসজিদ মাঠে মরহুমের নামাজে জনাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।











