শহীদ আবরার ফাহাদের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে

ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভায় মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখা। গত ৭ অক্টোবর নগরীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের প্রতীক। শহীদ আবরারের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। শহীদ আবরার ফাহাদ হত্যার বিচারের রায় দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সভাপতির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বলেন, শহীদ আবরার ফাহাদের শাহাদাত শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। সভা শেষে শহীদ আবরার ফাহাদসহ নিপীড়ন ও অন্যায়ের শিকার সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনীর (রহ.) জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম ও লার্ভিসাইড ছিটানোর কার্যকর কোনো উদ্যোগ নেই