‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ ছাড়ার প্রস্তুতির সময় গতকাল রোববার গভীর রাতে তিনি গ্রেপ্তার হন। আজ সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন প্রক্রিয়া চলার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সূত্রগুলো আরও জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়।











