মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনীর (রহ.) জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার

এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগ

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৮তম ওরস উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে ৭ দিনব্যাপী কর্মসূচির ২য় দিবসে গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গেস্ট অব অনার ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড.মোহাম্মদ জসীমউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মুরাগনগর এম আরিফ কলেজের অধ্যাপক সৈয়দা রীনা আকতার, ব্যাংকার মোহাম্মদ জুনাইদ শাওকী। সেমিনারের প্রবন্ধকার অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবালের ‘খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র রচনায় সুফিবাদ ও মাইজভাণ্ডারী দর্শন’ প্রবন্ধের উপর আলোচনায় অংশ নিয়ে চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মুফ্‌তি মুহাম্মদ নুর হোসাইন বলেন, সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে করিমার শিক্ষা ‘পারস্পরিক সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো’র ভিত্তিতে বাংলাদেশের প্রেক্ষাপটে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা সময়ের দাবি। ফিনিস একাডেমি, হেলসিংকী–ফিনল্যান্ড রিসার্চ ফেলো ড. সেলিম জাহাঙ্গীর বলেন, ধর্ম, মানবজীবনের দর্শন বোঝার ক্ষেত্রে মাইজভাণ্ডারী গান হলো গবেষণার একটি অনন্য উপকরণ।

মাইজভাণ্ডারী একাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদরাসা–ই–গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ সৈয়দ মাহামুদুল হাসনাইন মাহাদী, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মোহাম্মদ আরমান উদ্দিন। মাইজভাণ্ডারী গান ও কাওয়ালী পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীরা। শেষে মুসলিম উম্মাহ্‌র সুখ–শান্তি এবং সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ১০ মাদক মামলার আসামি চোলাই মদসহ আটক
পরবর্তী নিবন্ধশহীদ আবরার ফাহাদের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে