শতায়ু অংগন কর্ণফুলীর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

ব্যায়ামভিত্তিক সংগঠন শতায়ু অংগন কর্ণফুলীর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ জুন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের সভাপতিত্বে ও সংগঠক কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধীর রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক ডা. ভরত চন্দ্র দাশ, সিনিয়র সহ–সভাপতি প্রদীপ মিত্র, অভিষেক উদযাপন পরিষদের আহবায়ক দেবাশীষ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কান্তি দত্ত, সহ–সাধারণ সম্পাদক প্রীতম চৌধুরী, অর্থ সম্পাদক সুজন দাশ, প্রচার ও সমাজকল্যান সম্পাদক মোজাফ্‌ফর আহমেদ, সদস্য মো. এসফাক, সদস্য রন্‌জন সাহা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শতায়ু অংগন কর্ণফুলী ব্যায়ামভিত্তিক সংগঠন হলেও মানবিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার এবং চট্টগ্রামের জনপ্রিয় কন্ঠশিল্পীরা। শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন গাউসিয়া কমিটির সম্মেলন ও কাউন্সিল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার