সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম, অখন্ড গীতাপাঠের ৪৬তম আসর, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেক উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান গতকাল ১৬ নভেম্বর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন মধ্যে দিয়ে মঠ প্রাঙ্গণে শুরু হয়েছে। বিকেল ৪টায় জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বামী তপনানন্দ গিরি মহারাজ। মঠের সাধু–সন্তুু ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এদিকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০টায় মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা (লিখিত) অনুষ্ঠিত হয়। বাগীশিক–কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী গীতা প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন শঙ্কর মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা উপ–পর্ষদের আহ্বায়ক ও শঙ্কর মঠ ও মিশন গীতা প্রচার সংঘ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক–কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও রসায়ন শাস্ত্রের মনস্বী শিক্ষাবিদ প্রফেসর হারাধন নাগ। এতে অতিথি ছিলেন লায়ন ডা. নারায়ন চন্দ্র নাথ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাগীশিক–কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কৃমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন বিপ্লব নন্দী। অনুষ্ঠানে আলোচক ছিলেন অরবিন্দ সোসাইটির সভাপতি রতন ভট্টাচার্য্য, সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, ট্রাস্টি জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল চৌধুরী, রঞ্জিত মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক অনজন দাশ, বাসুদেব দাশ, শুভাশীষ চৌধুরী, মাষ্টার শিবু দাশ, বাসু চৌধুরী, অমর শীল প্রমুখ। আগামী ২২ নভেম্বর রোববার রাতে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।











