নগরীর হালিশহর সল্টগোলা ক্রসিংয়ের লোহারপুলস্থ হাফেজ গণি মিয়াজী বাড়ি নিবাসী মরহুম মাওলানা ইউসুপের সহধর্মিণী ও দৈনিক আজাদীর সহ সম্পাদক রশিদুল হাসান শাহেদের নানী লায়লা বেগম গতকাল সোমবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন, নাতি–নাতনি এবং গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১১টায় লোহারপুলস্থ গাউছুল আজম জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











