রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে উপুড় হয়ে পড়ে ওয়াজিফা আক্তার (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার শিলক ইউনিয়নের পুরাতন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজিফা আক্তার ওই এলাকার সিএনজিচালিত টেঙিচালক মোজাম্মেল ও তুহিন আক্তার দম্পতির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় পরিবারের সবাই যখন নাস্তা করছিলেন, তখন সবার অগোচরে শিশু ওয়াজিফা খেলতে খেলতে ঘরের একপাশে রাখা ১০১২ লিটার আয়তনের একটি পানির বালতিতে উপুড় হয়ে পড়ে যায়। ওই বালতিতে ৩৪ কেজি লিটার পানি ছিল। সে বালতিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধলায়লা বেগম
পরবর্তী নিবন্ধমানি এক্সচেঞ্জে ডলার বিক্রির সর্বোচ্চ দর ১২৬ টাকা ৫০ পয়সা