গোসাইলডাঙা যুবক গোষ্ঠীর স্টেডিয়াম প্রতিনিধি মো. আজাদ রহমানের মাতা মোছাম্মৎ ফরিদা বানু (৭৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেল ৫ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ৩ ছেলেসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। গতকাল রাত দশটায় ইস্পাহানি গোডাউনের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, সভাপতি অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, মাদারবাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ রাসেল চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য মো. সাইফুল আলম খাঁন, মো. সরোয়ার আলম চৌধুরী মনি, ডবলমুরিং ক্লাবের সহ সভাপতি মো. ফয়সাল বিন ফিরোজ। প্রেস বিজ্ঞপ্তি।












