রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের সমাজহিতৈষী ও ধর্মপ্রাণ ব্যক্তি রামপ্রসাদ চক্রবর্তী (৭১) গত বুধবার (১ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওইদিন বিকেলেই রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বণিক পাড়ার পণ্ডিত বাড়ির নিজ পারিবারিক শ্মশানে তাঁর সৎকার কার্য সম্পন্ন হয়। তিনি স্বর্গীয় পরীক্ষিত পণ্ডিতের তৃতীয় পুত্র। রামপ্রসাদ চক্রবর্তী নিজেও পিতার পদাঙ্ক অনুসরণ করে একজন শাস্ত্রীয় পণ্ডিত হিসেবে সমাজে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ কন্যা, জামাতা, নাতি–নাতনি, বহু শিষ্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১১ জুলাই (শনিবার) প্রয়াতের শাস্ত্রীয় শ্রাদ্ধাদিসহ যাবতীয় কৃত্য ও ধর্মীয় ক্রিয়া–কর্ম তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।












