মাঝিরঘাট রোড পূর্ব মাদারবাড়ী বালিকা বিদ্যালয়ের সামনে গান্ধী বাড়ী নিবাসী সাবেক ফুটবলার মো. ইকবাল হোসেন ও সাবেক ক্রিকেটার মো. মিজানের পিতা মোহাম্মদ আবু তাহের গত ১১ জুলাই রাত ১২.৪৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বাদে জোহর মাদারবাড়ী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. মসিউল আলম স্বপন, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহ্ উদ্দীন, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুর মোহাম্মদ, কল্লোল সংঘের সিনিয়র সহ–সভাপতি মো. নাছির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন জাহেদ প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











