‘যোগাযোগের শক্তি ও নেতৃত্বের সাহস’ স্লোগানে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে উদযাপিত হয়েছে কমিউনিকেশন ডে ০৩। একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার উদ্দেশ্যে গত মঙ্গলবার বায়েজিদের আরেফিন নগরে শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সরওয়ার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক প্রকৌশলী ড. এম এম হক, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সি এম আতিকুর রহমান প্রমুখ।
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে বিজনেস কমিউনিকেশন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের পেশাদার যোগাযোগ দক্ষতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিবিএ ৭৮তম ব্যাচ এবং টিএইচএম ৩৬, ৪০ ও ৪২ ব্যাচের ৬০ জন শিক্ষার্থী ৮টি দলে বিভক্ত হয়ে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানা বিষয়ের ওপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাভাবনা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার পরিচয় দিয়ে প্রতিটি দল তাদের স্বতন্ত্র পরিকল্পনা, নান্দনিক সাজসজ্জা, আকর্ষণীয় উপস্থাপনা এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে যোগাযোগের বিভিন্ন দিক উপস্থাপন করেন। প্রতিযোগিতায় টিম ভয়েসেস অব কমিউনিকেশন চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান লাভ করে ভয়েস অব ভিনটাজ, তৃতীয় হয় জেন জেড কমিউনিকেশন। অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক কৃতী শিক্ষার্থী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক সাজ্জাদ আলম। প্রেস বিজ্ঞপ্তি।











