বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সন্ধ্যা দুপুর
অঝোরে একটানা–
মনটা ওঠে হঠাৎ মেতে
বাইরে যেতে
বাড়ায় দু’টি ডানা।
আমি কি আর ছোট্ট ছেলে
বাইরে গেলে
হারিয়ে যাবো নাকি !
মা যে আমায় আগলে রাখে
যায় না মাকে
মোটেও দেয়া ফাঁকি।
সারাটা দিন বদ্ধ ঘরে
কেমন করে
থাকতে পারি বলো ?
এই কথাটি ভাবলে আমার
বুক হাহাকার
দু’চোখ ছলোছলো।










