বিজিএমইএতে সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনি ও ক্যারিয়ার কাউন্সেলিং

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশের তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করার লক্ষ্যে সোস্যাল কমপ্লায়েন্স ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে ৩ মাসের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনি অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল বিকেল ৪টায় চট্টগ্রাম বিজিএমইএ ভবনে বিজিএমইএ এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ১৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. শিহাব উদ্দৌজা চৌধুরী এবং সভাপতি ও কিনোট স্পিকার ছিলেন বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র পরিচালক ও এনজিও বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টরইনচার্জ মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর এবং কমিটির কোচেয়ারম্যান ও সদস্যবৃন্দ। বিজিএমইএএসআইসিআইপি প্রকল্পের চিফ কোঅর্ডিনেটর মুনির চৌধুরী প্রকল্পের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএএসআইসিআইপি জব প্লেসমেন্ট এন্ড ডাটাবেজ কোঅর্ডিনেটর মোহাম্মদ আশফাকুর রহমান রাজিব এবং সার্বিক সমন্বয়ে ছিলেন কোঅর্ডিনেটর (ফাইন্যান্স) নাজমুল আলম পলাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বিশেষ অফারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজুলাই যুদ্ধ কারো একার নয়, এটি সর্বস্তরের শ্রমিক-ছাত্র জনতার