বছর ঘুরে এলে

আহসানুল কবির রিটন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

আম জামলিচু পেকে,মগ ডালে ঝুলছে,

কাঠালের পাকা ঘ্রাণ,মন ভরে তুলছে।

একটু বাতাসে আম টুপ করে ঝড়ছে

তা নিতে খোকাখুকু,হৈ চৈ করছে।

কেউ খেয়ে পাকা আম,খুব মজা নিচ্ছে,

জাম খায় কেউ আবার,তার যতো ইচ্ছে।

চারদিকে কাঁটা তার, রসে ভরা কাঠালে,

মজা করে খেয়ে রস,অন্দরে পাঠালে।

মধু ভরা টসটসে,মজাদার আনারস,

যা খায় ছোটবড়,অফিসের বড় বস।

শরীরটা থাকে বেশ ফুরফুরে চাঙা,

পাকা ফল খেয়ে চল মুখ করি রাঙা।

বছর ঘুরে এলে এই মধু মাস,

ললিপপ ফেলে সোনা আমজাম খাস।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল সাড়ে ১৬ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধসবুজ প্রাণের দল