ফারুক মহল

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

হোটেল আগ্রাবাদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম খুরশিদ আলীর সহধর্মিণী ফারুক মহল গতকাল শনিবার ভোর আনুমানিক ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

তাঁর মৃত্যুতে হোটেল আগ্রাবাদ পরিবার গভীর শোক জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে আগ্রাবাদ পরিবার জানায়, আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করছি।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে সমপ্রীতি স্কলারশিপ পরীক্ষায় অংশ নেয় ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮১ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধরোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা